রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব ড. মোয়াজ্জেম হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে ওএসডি করা হয়।
রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন প্রেষণে ২০১৯ সালের ১৬ অক্টোবর সচিব হিসেবে রাজশাহী শিক্ষাবোর্ডে যোগদান করেন। প্রষণ প্রত্যাহার করে তাকে বদলি করা হয়েছে ঢাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে।
একই আদেশে নতুন সচিব হিসেবে পদায়ন পেয়েছেন ফেনীর সোনাগাজী সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হুমায়ুন কবীর।
মন্ত্রণালয়ের ওই আদেশে উল্লেখ করা হয়েছে, আগামী ৯ জানুয়ারির মধ্যে এই কর্মকর্তা বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় ওই দিন অপরাহ্ণে তারা তাৎক্ষণিক অবমুক্ত হবেন মর্মে গণ্য হবেন।
রাজশাহী শিক্ষাবোর্ড সচিব ড. মোয়াজ্জেমকে ওএসডি