মুন্সিগঞ্জে মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ নামে এক অটোরিকশাচালককে হত্যা মামলায় দুই আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মামলায় অন্য দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন আদালত।
গতকাল বেলা ২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু।
মামলার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৭ মে উপজেলার আড়িয়ল ইউনিয়নের কুড়মিরা গ্রামের একটি জঙ্গল থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করে পুলিশ।










