রাতে তাপমাত্রা বৃদ্ধিসহ দেশের পাঁচ
বিভাগে বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। আজ ঢাকাসহ খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বেশ
কয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া
প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়ায়স
বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক প্রেস
বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন
তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ
তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের
কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরো বলা হয়েছে, ঢাকায় আজ পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ।










