‘আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সামিল হই’ প্রতিপাদ্যে গাইবান্ধায় পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। সাঁওতাল নারী-পুরুষ তাদের অধিকার ও দাবিসংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে ঐতিহ্যবাহী পোশাক এবং তীর-ধনুকসহ শোভাযাত্রায় অংশ নেন। এ সময় তারা সাঁওতাল হত্যার বিচার, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় এবং ভূমি কমিশন গঠনের দাবি জানান।