ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অগ্নিকাণ্ডে ১১ দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১০ মে) ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দ্বিতীয় গেট এলাকায় এ ঘটনা ঘটে।

সরাইল ফায়ার সার্ভিসের লিডার রিয়াজ মাহমুদ জানান, অগ্নিকাণ্ডের খবরে সরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই ১১ দোকান পুড়ে যায়। পুড়ে যাওয়া স্থাপনাগুলোর মধ্যে হার্ডওয়্যার, সেলুন, মোবাইল বিক্রি ও সার্ভিসিংয়ের দোকানসনহ বিভিন্ন দোকান ছিল।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতি হয়েছে অন্তত ১৫ লাখ টাকার।