যশোরে ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোরের জন্য বরাদ্দ অর্থ বিতরণ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ অর্থ বরাদ্দ দিয়েছে। এছাড়া ১৪ শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ দেয়া হয়েছে। গতকাল সকালে এসব অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। ২০২৩-২৪ অর্থবছরে ২৫০টি বিদ্যালয়ের অনুকূলে ২৫ লাখ টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে যশোর জেলায় ১৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।