বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে গতকাল বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন (তীর) শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী। উপস্থিত ছিলেন তীরের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান, মোখলেছুর রহমান মুকুল, মতিউর রহমান, সফি মাহমুদ, শাহজাহান আলী, মাসুদ রানা, তীরের সভাপতি রাকিবুল হাসান, সহসভাপতি মুকিম মাহমুদ, সাধারণ সম্পাদক রিফাত হাসান, সাংগঠনিক সম্পাদক হোসেন রহমান, প্রচার সম্পাদক সাজ্জাতুল শাওন প্রমুখ।