রাঙ্গামাটি সদর
উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের
উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী
কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।
উদ্বোধন শেষে
অসহায় পরিবার ও শিক্ষার্থীদের মধ্যে অনুদান বিতরণ করেন তিনি। এ
সময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫৭ জন শিক্ষার্থী ও ৫৭টি অসহায়
পরিবারের মধ্যে ২ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
রাঙ্গামাটি সদর
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসীন,
ভাইস-চেয়ারম্যান নাসরিন ইসলাম ও দূর্গেশ্বর চাকমা, এলজিইডি রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী
আহামদ শফি ও সদর উপজেলা প্রকৌশলী প্রণব রায় চৌধুরীসহ
আরো অনেকে।
স্থানীয় সরকার
প্রকৌশল অধিদফতর সূত্র জানায়, উপজেলা
পরিষদ কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০২০ সালে সদর উপজেলা পরিষদের
সম্প্রসারিত নতুন ও হলরুম নির্মাণ কাজ শুরু হয়। চলতি বছরের জুনে সম্পন্ন হয়
অবকাঠামোর নির্মাণ কাজ। ছয়তলা ভিতবিশিষ্ট চারতলা প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণে
ব্যয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা।









