বগুড়ায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে আটজনসহ নতুন করে ১৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় মারা যাওয়াদের মধ্যে বগুড়া জেলার দুই, জয়পুরহাট জেলার একজন ও নাটোর জেলার একজন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ৯৭ জন।

গতকাল দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ৩২৮টি নমুনার মধ্যে নতুন আক্রান্ত হয়েছে ৯৭ জন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৭৩ জন, বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৬টি নমুনায় ২৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরের ৭০ জন, শাজাহানপুরের ১১, দুপচাঁচিয়ায় আট, সারিয়াকান্দিতে দুজন এবং গাবতলী ও শেরপুরে একজন করে আক্রান্ত হয়েছে। বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৫২৪ জন। সুস্থ হয়েছে ১৩ হাজার ৪৫০ জন। মোট মৃত্যু হয়েছে ৪৬০ জনের।