রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১ জন, মাদক মামলার ৩ জন ও অন্য মামলার আসামি ৮ জন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।










