উপজেলা নির্বাচন নিয়ে যশোরে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন। গতকাল কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর মিলনায়তনে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। ভোটদানে বাধা ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ঘটনা ঘটলে ৯৯৯-এ ফোন করার আহ্বান জানান তিনি।