প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বই ও কলম উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় বিকাল ৪টার কিছু আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ উপহারের ছবি পোস্ট করেছেন।

শফিকুল আলমের পোস্টে দেখা যায়, তারেক রহমান প্রধান উপদেষ্টাকে একটি কলম ও দুটি বই উপহার দিয়েছেন। একটি বই হলো পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের ‘নো ওয়ান ইজ টু স্মল টু মেক আ ডিফারেন্স’। আরেকটি বই ‘নেচার ম্যাটারস’।