পশ্চিমাঞ্চল
গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) আওতাধীন উত্তরবঙ্গের চার জেলায় টানা
তিন দিন গ্যাস সরবরাহ
বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত
আটটা থেকে ১৮ ফেব্রুয়ারি
রাত আটটা পর্যন্ত গ্যাস
সরবরাহ বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে
জানিয়েছে পিজিসিএল।
পাইপলাইন
মেরামত কাজের জন্য গ্যাস সরবরাহ
বন্ধের এই ঘোষণা দিয়ে
দুঃখপ্রকাশ করেছে রাষ্ট্রয়াত্ত্ব গ্যাস বিতরণকারী সংস্থাটি।
কোম্পানির
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জের
হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি জিটিসিএলের ৩০ ইঞ্চি ব্যাসের
১.৩২ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপনের জন্য ১৫ ফেব্রুয়ারি
রাত ৮টা থেকে ১৮
ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে
টাই-ইন/হুক-আপ
কার্যক্রম সম্পন্ন করা হবে।
ওই কার্যক্রম চলাকালে পিজিসিএল অধীন এলাকায় সব
শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
পিজিসিএল
সূত্রে জানা গিয়েছে, সংস্থাটির
অধিভুক্ত এলাকা রাজশাহী ও রংপুর বিভাগ।
গ্যাস বিতরণভুক্ত এলাকা রাজশাহী সিটি কর্পোরেশন, সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া,
শাহজাদপুর উপজেলা। পাবনা সদর, বেড়া, সাঁথিয়া,
ঈশ্বরদী উপজেলা (ইপিজেড সহ), বগুড়া সদর
এবং শাহজানপুর উপজেলায় পিজিসিএলের গ্যাস সরবরাহের পাইপলাইন রয়েছে। ফলে এসব এলাকায়
গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আগামীকাল
থেকে।










