বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা ফোকাল পার্সন ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিক আমিন কাজলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল হাসপাতালের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। উল্লেখ্য, গত ১০ আগস্ট জায়গা-জমিসংক্রান্ত জের ধরে বগুড়ার নিশিন্দারা উপশহর এলাকায় ডা. কাজলের ওপর হামলা চালিয়ে আহত করা হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা ফোকাল পার্সন ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিক আমিন কাজলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।










