বুধবার ‘পারিবারিক কারণ’
দেখিয়ে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন দক্ষিণ আফ্রিকান অ্যাশওয়েল প্রিন্স। একদিন পরই গতকাল তার শূন্য পদে জেমি সিডন্সকে নিয়োগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। উল্লেখ্য, সিডন্স একটি সময় ছিলেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ। এবার কাজ করবেন রাসেল ডোমিঙ্গোর সহকারী কোচ হিসেবে।
গত মাসে সিডন্সকে নিয়োগের ঘোষণা দেয় বিসিবি। যদিও তখন পাপন বলেছিলেন, সিডন্স হাই পারফরম্যান্স, অনূর্ধ্ব-১৯ নাকি সিনিয়র দলের সঙ্গে কাজ করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। ৫৭ বছর বয়সী অস্ট্রেলিয়ান কোচ গত সপ্তাহে বাংলাদেশ এসে পৌঁছেন। মাঝের এই ক’টি দিন তিনি বিপিএল দেখে কাটিয়েছেন। অবশেষে তার কাজের ক্ষেত্রটা পরিষ্কার হলো।
পাপন বলেন, জেমি সিডন্স জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন।










