জিতু রায় নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীর ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। নিজের লেখা চিঠির ভাষ্য অনুযায়ী, জিতু প্রেমঘটিত কারণে হতাশ হয়ে আত্মহত্যা করেছেন। বেরোবির ছাত্র উপদেষ্টা ইলিয়াছ প্রামাণিক বলেন, ‘শিক্ষার্থীদের ডিপ্রেশনজনিত বিষয়ে পরামর্শ দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে একজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দেয়া হয়েছে। শিক্ষার্থীরা এসব ক্ষেত্রে তার কাছে গেলে পরামর্শ পাবেন।’