বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন। এভারকেয়ার হাসপাতাল সূত্রে জানা গেছে, বৈঠকটি ১৫ থেকে ২০ মিনিটের ছিল।
জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং মা খালেদা জিয়ার সঙ্গে সময় কাটান। কিছুক্ষণ পর মায়ের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন।
এদিন সকালে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। এরপর ৩০০ ফিট এলাকায় দলীয় সংবর্ধনায় যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে সেখান থেকে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।










