পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ও পুলিশ মহাপরিদর্শকের স্ত্রী জীশান মীর্জা সাতক্ষীরার দাতিনাখালী এলাকায় গভীর নলকূপের উদ্বোধন এবং শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের টাইগার পয়েন্টে বাঘবিধবা নারীদের খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছেন। জেলা ‘পুনাক’ সভানেত্রী নাদিয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি রখফার সুলতানা খানম, পুনাকের সহসভানেত্রী নাসিমা আমিন, দিলরুবা খুরশীদ, ফারজানা জামিল, ফরজানা কবির, তৌহিদা ইসলাম নূপুর, ওয়াহিদা ওয়াহাব প্রমুখ।