এশিয়া প্যাসিফিক এরিয়া কনফারেন্সে যোগ দিতে কম্বোডিয়া গেছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) যশোরের সিনিয়র সহসভাপতি ব্যারিস্টার ওয়ালিয়ুর রহমান খান। গত বৃহস্পতিবার রাতে থাই এয়ারলাইনের একটি বিমানে তিনি সেখানে পৌঁছান।
ওয়ালিয়ুর রহমান খান জানান, ৬-৯ জুন কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ও বিনিয়োগ বাড়ানো নিয়ে তিনি বক্তব্য রাখবেন। আগামীকাল তিনি ঢাকায় পৌঁছাবেন।









