এ উদ্যোগ সফল হলে পরবর্তী সময়ে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের ব্যাগ দেয়ার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব পাটের স্কুল ব্যাগ দেয়ার এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’
গতকাল সাভারের জৈনাবাড়ীতে জুট ফাইবার বিডির ব্যাগ উৎপাদন কার্যক্রম সরজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি পাইলট প্রকল্পের আওতায় উৎপাদিত পাটের স্কুল ব্যাগের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










