গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ নিয়ে মোট ৬৭ জনের মৃত্যু হয় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে ৭৩০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়া রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ১২৩ জন এবং বরিশালে বিভাগে ১০৭ জন রয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৩ হাজার ১৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯৭ জন। চলতি বছরে এ যাবৎ মোট ২১ হাজার ৪৬০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।










