ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. সায়মা হক বিদিশা ও ড. মোহাম্মদ ইসমাইল। আজ সোমবার (২৬ আগস্ট) তাদের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

উপ-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা অর্থনীতি বিভাগের অধ্যাপক। আর উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহাম্মদ ইসমাইল ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রকৌশলের অধ্যাপক।