রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। নগরী থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১৮ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৩ জন, মাদক মামলার একজন ও অন্যান্য মামলার আসামি ৪ জন। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।