ফেনীতে নারী প্রশিক্ষণার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার হিসেবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে হার পাওয়ার প্রকল্পের আওতায় ফেনী ছাড়াও চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ৭৪৫ নারীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়। গতকাল দুপুরে এগুলো বিতরণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।