পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৮৪ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫২৭ জন রয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭১১ আসামিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শ্যুটারগান, দুটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও দুটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে।