বরিশালে ট্রাফিক পুলিশের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে নগরীর ২০টি পয়েন্টে শতাধিক ট্রাফিক পুলিশের মাঝে এ ইফতারসামগ্রী দেয়া হয়। তিনি বলেন, আমরা বাসায় সপরিবারে শান্তিতে ইফতার করি, কিন্তু ট্রাফিক পুলিশের সদস্যরা বাসায় বসে পরিবারের সঙ্গে ইফতার করার সুযোগ পান না। আমরা অফিস থেকে তাদের সহযোগিতায় নিরাপদে বাসায় ফিরি, তারা রোদ-বৃষ্টিতে কষ্ট করে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বরিশালে ট্রাফিক সদস্যদের ইফতার দিলেন জেলা প্রশাসক
বরিশালে ট্রাফিক পুলিশের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে নগরীর ২০টি পয়েন্টে শতাধিক ট্রাফিক পুলিশের মাঝে এ ইফতারসামগ্রী দেয়া হয়।









