কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, ডেটা সক্ষমতা ও ব্যবসায়িক রূপান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনার লক্ষ্যে ‘অল অ্যাবাউট এআই’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে শপআপ। অলীন লিমিটেডের সহযোগিতায় শনিবার তেজগাঁওয়ে শপআপের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রযুক্তি, ব্যাংকিং, ডেটা ও ব্যবসা খাতের নেতারা এআইয়ের ব্যবহারিক প্রয়োগ, ব্যাংকিং খাতে এর সম্ভাবনা, বৈশ্বিক প্রবণতা, নতুন পণ্য উদ্ভাবন, অটোমেশন এবং এআইনির্ভর ব্যবসায়িক রূপান্তর নিয়ে আলোচনা করেন।

শপআপের চিফ অব স্টাফ ও অলীনের পরিচালক মো. জিয়াউল হক ভূঁইয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন, অলীনের সহপ্রতিষ্ঠাতা ও সিওও ড. নিয়ামুল কাদের, সিল্কের সহপ্রতিষ্ঠাতা ও সিওও সুজায়েথ আলী এবং শপআপের সিইও আতাউর রহিম চৌধুরী আলোচনায় অংশ নেন।

শপআপের প্রেসিডেন্ট মামুন রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্যানেল আলোচনায় ব্যবসায় এআইয়ের ব্যবহারিক প্রয়োগ ও ডেটা সক্ষমতার পাশাপাশি এআইয়ের মাধ্যমে ভবিষ্যতের ব্যবসায়িক পরিবর্তন নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইস্টার্ন ব্যাংক পিএলসির স্বতন্ত্র পরিচালক খন্দকার আতিক-ই-রব্বানী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও উসমান এরশাদ ফাইজ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিল্পনেতা, ব্যাংকার, সাংবাদিক এবং শপআপ ও অলীনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।