পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ২৬ হাজার ১০৯ জন হাজি। এর মধ্যে সরকারি মাধ্যমে দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৪ হাজার ৫৯৫ জন। এবং বেসরকারি মাধ্যমে দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ২১ হাজার ৫১৪ জন। মোট ৬৬টি ফ্লাইটে হাজিরা দেশে প্রত্যাবর্তন করেন।

মঙ্গলবার (১৭ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে এ তথ্য জানানো হয়।