বেইন ঘর উদ্বোধন ও চরকায় সুতা কাটার মধ্য দিয়ে রাঙ্গামাটির রাজবন বিহারে গতকাল শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৮তম কঠিন চীবর দানোৎসব। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে বেইন ঘর উদ্বোধন করেন রাজবন বিহার উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের সভাপতি গৌতম দেওয়ান।