গাজীপুরে জন্মগত ক্লাবফুট রোগ নিরাময়ে জনসচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও শিক্ষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়াক ফর লাইফের গাজীপুর ক্লিনিকের পনসেটি চিকিৎসক মো. জামিল হোসেন চিকিৎসা সুবিধার বিষয়ে অংশগ্রহণকারীদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সভায় ইমামদের প্রয়োজনীয় দিকনির্দেশনা, লিফলেট ও পোস্টার দেয়া হয়।