আশুলিয়ার বেশিরভাগ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে ফিরেছেন। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে কয়েকদিনের টানা বিক্ষোভের পর নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

শিল্প পুলিশ জানিয়েছে, পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে বেশিরভাগ কারখানা চালু থাকলেও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী  মোতায়েন করা হয়েছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কিছু কারখানায় ছুটি রয়েছে। তবে আমরা পরিস্থিতির সমাধানের চেষ্টা করছি।