গতকাল বেলা ২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের সঙ্গে বাস মালিক-শ্রমিক ও ইজিবাইক মালিক-শ্রমিক নেতাদের আলোচনা সভা শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। ফলে চুয়াডাঙ্গার পাঁচটি রুটে বাস চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত হয়েছে। জেলা প্রশাসক লুৎফুন নাহার বিষয়টি জানান।