গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই চিকিৎসকের পর এবার আরো তিন জন চিকিৎসাকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। আজ বুধবার এ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারীসহ ৩৬ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। সন্ধ্যায়

আসায় রিপোর্টে তিন জনের নভেল করোনাভাইরাস পজেটিভ এসেছে। নতুন আক্রান্ত তিনজনই উপ-সহকারী মেডিকেল। 

এর আগে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক ও এক নারীর করোনাভাইরাস পজেটিভ হয়। এ নিয়ে গফরগাঁওয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জনে। 

এরই মধ্যে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ গফরগাঁও পৌর এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।