এর ফলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ কমে গেছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
গতকাল জ্বালানি বিভাগের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সরবরাহ কমে যাওয়ার প্রভাব দেশের বিভিন্ন অঞ্চলের শিল্প-কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, সিএনজি স্টেশনসহ অন্যান্য গ্রাহকের ওপর পড়েছে। অনেক এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় সিএনজি স্টেশনগুলো প্রয়োজনীয় পরিমাণ গ্যাস গ্রহণ করতে পারছে না। ফলে কয়েকটি স্থানে সিএনজি সংগ্রহে দীর্ঘ সারি ও সাময়িক ভোগান্তি সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মুনির হোসেন চৌধুরী বলেন, ‘এফএসআরইউর কারিগরি ত্রুটি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট সংস্থা ও বিশেষজ্ঞরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। একই সঙ্গে সীমিত গ্যাসের সর্বোত্তম ব্যবস্থাপনার মাধ্যমে জরুরি ও অগ্রাধিকারপ্রাপ্ত খাতে সরবরাহ অব্যাহত রাখার চেষ্টা চলছে।’










