ইসরায়েল থেকে মুক্তি পেয়ে একটি ফ্লাইটে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম। শুক্রবার (১০ অক্টোবর) বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, আজ বিকালে ইসরায়েল থেকে একটি ফ্লাইট তুরস্কের উদ্দেশে যাত্রা শুরু করেছে। এতে আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম রয়েছেন। টিকে-৬৯২১ ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।