দিনাজপুরের হিলিতে আগের দামে কেনা পেঁয়াজ বাড়তি দামে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম তাদের জরিমানা করেন। একই সময় বিভিন্ন আমদানিকারকদের পেঁয়াজ আমদানির কাগজপত্র যাচাই-বাছাই করেন এবং আড়তদারদের পেঁয়াজ ক্রয়-বিক্রয়ের চালান পরীক্ষা করে দেখেন তিনি।