ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে বাবুল-সাঈদ পরিষদের নির্বাচনী কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠেছে। শুক্রবা রাত ২টার দিকে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন আগামী ২৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনে মাজহারুল ইসলাম বাবুল-সাইদুল ইসলাম সাঈদ পরিষদ ও ওলিয়ার রহমান খান-আশরাফুজ্জামান খোকন পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে।

সভাপতি পদপ্রার্থী মাজহারুল ইসলাম বাবুল অভিযোগ করেন, শুক্রবার গভীর রাতে নির্বাচনে প্রতিপক্ষ ওলিয়ার-খোকন পরিষদের সমর্থক ২৫-৩০ শ্রমিকের একটি দল নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। সে সময় তারা অফিসে থাকা চেয়ার, টেবিল ভাংচুর ও ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে। এ ঘটনায় গতকাল সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতিপক্ষের সভাপতি পদপ্রার্থী ওলিয়ার রহমান খান বলেন, রাত ১০টার দিকে ওরা আমাদের নির্বাচনী কার্যালয় ভাংচুর করে। তারপর এ ঘটনা ঘটেছে।