ফরিদপুরে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে ওহিদ বিশ্বাস (২৮) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে এক লাখ টাকার অর্থদণ্ড অনাদায়ে আরো ২ বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আলমগীর কবির এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ওহিদ বিশ্বাস ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রামের লিয়াকত বিশ্বাসের ছেলে।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) স্বপন পাল জানান, ২০১৬ সালের ১৬ নভেম্বর বেলা ১১টার দিকে ওই শিশুকে নিয়ে গিয়ে প্রতিবেশী বিপ্লব মালীর ঘরে ধর্ষণ করে ওহিদ বিশ্বাস। শিশুটির চিৎকারে তার মা এগিয়ে আসলে ওহিদকে পালিয়ে যেতে দেখেন। 

আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই শিশুটির মা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করলে রাতে ওহিদকে আটক করে পুলিশ।

মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সোমবার এ রায় ঘোষণা করে।