পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করায় ফেনীতে দুই ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার ( ১৯ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে ইটভাটায় ইট প্রস্তুত, মাটি সংগ্রহ ইট বিক্রিসহ নানা অপরাধে শাপলা ব্রিক ফিল্ডকে ২ লাখ ৫০ হাজার টাকা ও বিরিঞ্চি ব্রিক ওয়ার্কসকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাওন শওকত অনিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক অভিযান পরিচালনার তথ্য নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










