ট্রাকের ধাক্কায় খুলনায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২ জন।
আজ সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করেছে।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।










