নিখোঁজের দুইদিন পর ফরিদপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী নয়ন চন্দ্র নাথের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ নভেম্বর) শহরের বাইপাস এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নয়নের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামে। তার বাবার নাম মৃত দিলীপ চন্দ্র নাথ।

নয়নের রুমমেট জানায়, বেশ কিছু দিন ধরে নয়ন মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তার ইচ্ছে ছিল একজন সার্জন হওয়ার কিন্তু আঙ্গুল সমস্যা থাকার কারণে সে সার্জন হতে পারবে না।  এমন সংবাদ জানার পর থেকেই মূলত নয়ন বিপর্যস্ত হয়ে পড়ে।

ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এসএম খবিরুল ইসলাম জানান, সিসি টিভি ফুটেজ অনুযায়ী সকাল ৯ টার দিকে থ্রি কোয়ার্টার প্যান্ট ও টি শার্ট পড়ে ছাত্রাবাস থেকে বের হয় নয়ন। এসময় সে তার মোবাইল ফোন ও মানিব্যাগ রুমে রেখে যায়। পরে বিষয়টি থানা পুলিশ, জেলা প্রশাসনকে জানানো হয়। সকালে খবর পাই তার মরদেহ সমিলের অড়ার সাথে ঝুলছে।

কোতয়ালী থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে  পাঠানো হয়েছে। তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর কারণ।