যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রকারী প্রতিষ্ঠান আইএসওর সনদ হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে সনদ হস্তান্তর করা হয়। যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে সনদ হস্তান্তর করেন হারমিটেজ অব ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুন নূর।