করোনায় আক্রান্ত হয়েছেন বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হোসেন। তিনি বর্তমানে সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন।

তিনি জানান, সোমবার পুলিশ সুপার মারুফ হোসেন শারীরিকভাবে অসুস্থ বোধ করলে সরকারি বাসভবনে সম্পূর্ণ আইসোলেশনে চলে যান। মঙ্গলবার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সদস্যরা তার নমুনা সংগ্রহ করে নিয়ে যান। বুধবার পাওয়া রিপোর্টে তিনি করোনা পজিটিভ বলে নিশ্চিত হওয়া যায়।

বর্তমানে পুলিশ সুপার মারুফ হোসেন সরকারি বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শানুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় জেলা পুলিশের কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন।