২২ বছর আগ স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক হুমায়রা তাসমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুরের ইসলামপুর থানার মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এক নারায়ণগঞ্জের রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে বিলকিছ বেগমকে নিয়ে হত্যা করেন আমীর হোসেন। এ ঘটনায় আবু তালেব রূগপঞ্জ থানায় মামলা দায়ের করেন। ২২ বছর পর সেই মামলার রায় হলো।’