চেক প্রত্যাখ্যান হওয়ার মামলায় ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে। তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে কারাগারে পাঠানো হয়েছে দুই মামলায় সাজা পরোয়ানা থাকায়।
গতকাল ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. নিজাম উদ্দিনের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামীম আহম্মেদ। গতকাল ভোরে রাজধানীর ধানমন্ডি থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।










