ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। এছাড়া মেয়ে শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে মডেল জয়িতা কর্নার। গতকাল দুপুরে এসব কর্নার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার। জয়িতা কর্নারে খেলার সরঞ্জামসহ নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব ও মাদার তেরেসার ছবি লাগানো হয়েছে।
বঙ্গবন্ধু কর্নার
ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে।










