সম্প্রতি বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে তা প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এর পরই তিনি শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে এবং পরিবারটির সার্বিক খোঁজখবর নিতে নিজের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর গতকাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যায় একটি প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মোহাম্মদ আমানুল্লাহ আমানের সমন্বয়ে ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি হাসপাতালে যায়। সেখানে তারা শিশু আনিফার চিকিৎসার বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের উদ্যোগ নেন।










