কুড়িগ্রামের চরাঞ্চলের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা প্রচার অভিযান নিয়ে সাংবাদিকদের সঙ্গে সলিডারিটির এসএফএসসিপি প্রকল্পের লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের ত্রিমোহনী বাজার এলাকায় প্রফেসর সামসুন নাহার চৌধুরী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সলিডারিটির এসএফএসসিপি প্রকল্প পরিচালক বদরুন নেছা বিথী, সলিডারিটির সভাপতি আফরোজা বেগম রোজী, নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লাল, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকন, জেলা মহিলা পরিষদের সভানেত্রী রওশন আরা চৌধুরী প্রমুখ।
কুড়িগ্রামে চরবাসীর খাদ্য নিরাপত্তাবিষয়ক সভা
কুড়িগ্রামের চরাঞ্চলের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা প্রচার অভিযান নিয়ে সাংবাদিকদের সঙ্গে সলিডারিটির এসএফএসসিপি প্রকল্পের লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের ত্রিমোহনী বাজার এলাকায় প্রফেসর সামসুন নাহার চৌধুরী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।









