রাঙ্গামাটি সদর উপজেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক জয় ত্রিপুরা হত্যার বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম। গতকাল সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের (টিএসএফ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অঞ্জুলাল ত্রিপুরা, বালুখালী ইউপি সদস্য জীবনশ্রী ত্রিপুরা, ছাত্রনেতা কৃপায়ন ত্রিপুরা, সীমা ত্রিপুরা প্রমুখ।










