জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বগুড়ার তিন উপজেলার মোহনাখ্যাত খাওড়া খাল-নদীতে বাইচ অনুষ্ঠিত হয়েছে।
বাইচ দেখতে নদীর দুই তীরে হাজারো মানুষ ভিড় জমায়।
বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা নারিল্যা জুজখোলা নৌকা বাইচ পরিচালনা কমিটির আয়োজনে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ বাইচে ১৮টি দল অংশ নেয়।
জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালিমুল ইসলাম তালেব, সহসভাপতি আব্দুল খালেক মাস্টার, বগুড়া জেলা যুবলীগের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক দুদু, উপজেলা তাঁতি লীগ সভাপতি এসএম ফেরদৌস, মাদলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ।










